দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একাধিক প্রোফাইল নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বরের পর অতিরিক্ত ফেসবুক প্রোফাইলগুলো স্থায়ীভাবে মুছে ফেলা হবে। তবে এটি মূল ফেসবুক প্রোফাইলের ওপর প্রভাব ফেলবে না। ফেসবুকে অ্যাকাউন্ট খোলার সময় আপনি প্রথম যে প্রোফাইলটি তৈরি করেন, সেটিই আপনার মূল প্রোফাইল।
স্থায়ীভাবে মুছে যাওয়ার আগে চাইলে আপনার অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন। আপনার অতিরিক্ত প্রোফাইল কোনো গ্রুপ পরিচালনা করলে, সেই গ্রুপের অ্যাডমিন মূল প্রোফাইলকে করুন।
এছাড়া অতিরিক্ত প্রোফাইলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মূল প্রোফাইলে যুক্ত করার সুযোগও থাকতে পারে। এজন্য বন্ধু হিসেবে যুক্ত হওয়া, আবার গ্রুপে যোগ দেয়া অথবা পেজ ফলো করতে পারবেন।
অতিরিক্ত প্রোফাইলের তথ্যের কপি ডাউনলোড করুন:- আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করা যাবে। এরপর অতিরিক্ত প্রোফাইল এবং এর সব তথ্য স্থায়ীভাবে মুছে ফেলা হবে।
অতিরিক্ত প্রোফাইল থেকে সংগৃহীত কিছু তথ্য, যার মধ্যে বিজ্ঞাপন-সংক্রান্ত তথ্যও রয়েছে, কেবল আপনার মূল প্রোফাইলের ফেসবুক তথ্য ডাউনলোড করার মাধ্যমেই পাওয়া যেতে পারে।
অতিরিক্ত প্রোফাইলের তথ্য ডাউনলোড করতে:-
তথ্য ডাউনলোডের জন্য প্রস্তুত হতে কিছুটা সময় লাগতে পারে। তাই নির্ধারিত সময়ের মধ্যে তথ্য হাতে পাওয়ার জন্য ১৪ ডিসেম্বরের আগেই ডাউনলোডের অনুরোধ করুন।
আপনার একাধিক অতিরিক্ত প্রোফাইল থাকলে প্রতিটি প্রোফাইলের তথ্য আলাদাভাবে ডাউনলোড করতে হবে।
গ্রুপের অ্যাডমিন পরিবর্তন করুন: আপনার অতিরিক্ত প্রোফাইল যদি কোনো ফেসবুক গ্রুপের অ্যাডমিন হয়ে থাকে, তাহলে ১৪ ডিসেম্বরের আগে মূল প্রোফাইলকে ওই গ্রুপের অ্যাডমিন হিসেবে নিয়োগ দিন।
নতুন কোনো অ্যাডমিন নিয়োগ করা না হলে, গ্রুপটিতে নতুন অ্যাডমিন যুক্ত না হওয়া পর্যন্ত গ্রুপের কার্যক্রম স্থগিত থাকবে।
কানেকশন মূল প্রোফাইলে স্থানান্তর করুন:- আপনার অতিরিক্ত প্রোফাইলের মাধ্যমে যেসব ব্যক্তি, গ্রুপ ও পেজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখতে চাইলে মূল প্রোফাইল থেকেও পুনরায় সংযুক্ত হওয়ার সুযোগ থাকতে পারে।
যদি রিভিউ কানেকশন্স অপশনটি দেখতে না পান, তাহলে মূল প্রোফাইল থেকে নিজে নিজেই পুনরায় সংযুক্ত হতে পারবেন।
কে